২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রানজিটে সাশ্রয়ের অর্থ ভাগাভাগি ঠিক হবে না: রিজভী

ট্রানজিটের জন্য ফি নেওয়ার পক্ষে হলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী আবারো বললেন, ট্রানজিট ব্যবহার করে ভারতের যে অর্থ সাশ্রয় হবে, তার ভাগ চাওয়া ঠিক হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2011, 09:49 AM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রানজিটের জন্য ফি নেওয়ার পক্ষে হলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী আবারো বললেন, ট্রানজিট ব্যবহার করে ভারতের যে অর্থ সাশ্রয় হবে, তার ভাগ চাওয়া ঠিক হবে না। ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে সোমবার ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ট্রানজিট ব্যবহার করে ভারতের যে সাশ্রয় হবে, তার ভাগ চাওয়ার দাবি বাংলাদেশের অনেকেই করছেন। এ দাবির বিষয়ে প্রশ্ন করা হলে গওহর রিজভী বলেন, "তা হলে তো সুয়েজ খাল ব্যবহারের কারণে আফ্রিকা ঘুরে না যাওয়া সব জাহাজকে বেঁচে যাওয়া খরচের অর্থ মিসরকে দিতে হবে।" "আমরা দেখতে চাই যে আমাদের ভূমি ব্যবহার তারা ব্যবহার করছে, আর এ জন্য আমাদের ট্রানজিট ফি দিচ্ছে", বলেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরে ট্রানজিট নিয়ে সম্মতিপত্র বিনিময়ের কথা ছিলো। তবে ভারতের অভ্যন্তরীণ বিরোধের কারণে তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়ায় ট্রানজিটের আলোচনাও আর হয়নি। রিজভী বাংলাদেশ জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত আলোচনায় বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১৫৪৪ ঘ.