ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সহসভাপতি সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের হৃদযন্ত্রে এনজিওপ্লাস্টি করা হয়েছে।
শনিবার সকালে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এনজিওপ্লাস্টি করা হয়। নোমানের একান্ত সচিব নুরুল আজম হিরু এক ই-মেইল বার্তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ খবর জানিয়েছেন।
নুরুল আজম জানান, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. পিলিফকোর নেতৃত্বে গঠিত মেডিকেল দল শনিবার বাংলাদেশ সময় সকাল ১১ টায় এনজিওপ্লাস্টি করেন। নোমানকে বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের নিবিঢ় পর্যবেক্ষনে রাখা হয়েছে।
৩ সেপ্টেম্বর আবদুল্লাহ আল নোমান চট্টগ্রামে হৃদরোগে আক্রান্ত হন। দুইদিন স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর ৬ সেপ্টেম্বর তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। গত ৮ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য নোমানকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
আবদুল্লাহ আল নোমানের দ্রুত আরোগ্যলাভের জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৭৫০ঘ.
bdnews24