২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ীর মৃত্যু

টাঙ্গাইলের সদর উপজেলায় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হামলায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 06:26 AM

Updated : 24 Aug 2022, 03:56 PM

টাঙ্গাইল, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের সদর উপজেলায় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হামলায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক জন। শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার হুগড়া ইউনিয়নের যমুনা নদী সংলগ্ন কাশিনগর ঘাটের কাছে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত রিপন মিয়া (৩৫) টাঙ্গাইল জেলা টাইলস ব্যবসায়ী সমিতির সভাপতি। তিনি পৌর এলাকার কাগমারা গ্রামের ফজলু মিয়ার ছেলে। আহত মো. সাইফুলকে (২৫) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাঙ্গাইল থানার ওসি মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিপন তার স্বজন ও বন্ধুদের নিয়ে নৌকাযোগে সিরাজগঞ্জ বেড়াতে যান। রাত ৮টার দিকে কাশিনগর ঘাটে নৌকা থেকে নেমে বাড়ি আসার সময় তাদের দিকে ফাঁকা গুলি করে একদল সন্ত্রাসী। অন্যরা দৌঁড়ে পালালেও রিপন ও সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় সন্ত্রাসীরা। পরে জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রিপনকে মৃত ঘোষণা করেন। হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১২১৭ ঘ.