২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালবাগে তরুণীর গলিত লাশ

রাজধানীর বংশাল থানা এলাকায় আরমানিটোলা মাঠ সংলগ্ন একটি বাড়ি থেকে অজ্ঞাত (২২) এক তরুণীর জবাই করা গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2011, 07:29 AM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বংশাল থানা এলাকায় আরমানিটোলা মাঠ সংলগ্ন একটি বাড়ি থেকে অজ্ঞাত (২২) এক তরুণীর জবাই করা গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার প্রথম প্রহরে ১৭/১৭ আরমানিটোলা স্ট্রীট ঠিকানার সাততলা ভবনের পাঁচতলার একটি বাথরুম থেকে লাশটি উদ্ধার করা হয়। বংশাল থানার ওসি জমির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে রাত দেড়টার দিকে দরজা ভেঙে লাশটি উদ্ধার করে পুলিশ। প্রায় ৬/৭ দিন আগে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। বাড়ির মালিক রিনা হাসানের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জমির জানান, ঈদুল ফিতরের একদিন আগে ৩০ অগাস্ট বাড়ির দারোয়ানের মাধ্যমে স্বামী-স্ত্রী পরিচয়ে দুজন পাঁচতলার একটি কক্ষ ভাড়া নেয়। দারোয়ান মোতালেব শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়া দুজনের নাম-ঠিকানা কেউই বলতে পারেনি বলে জানান পুলিশ কর্মকর্তা জমির উদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/কিউএইচ/১৩১৭ ঘ.