২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে 'কিডনি চক্র'র ৩ সদস্য রিমান্ডে

অবৈধভাবে কিডনি বেচাকেনার অভিযোগে জয়পুরহাটে কালাই থেকে গ্রেপ্তার তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2011, 09:20 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

জয়পুরহাট, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে কিডনি বেচাকেনার অভিযোগে জয়পুরহাটে কালাই থেকে গ্রেপ্তার তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে পুলিশ। বুধবার জয়পুরহাটের বিচারিক হাকিম জাহাঙ্গীর আলম ওই তিন জনকে দুই দিনের পুলিশ হেফাজতে পাঠায়। তারা হলেন- কালাই উপজেলার বহুতি গ্রামের আব্দুস ছাত্তার (৪০), একই গ্রামের গোলাম মোস্তফা (৩৭), আব্দুল করিম ওরফে ফোরকান (৩৫)। এদের গত ২৮ অগাস্ট গ্রেপ্তার করা হয়। এরপর আদালত হাজির করে রিমান্ড চাওয়া হয়। কালাই থানার ওসি ফজলুল করিম জানান, ঈদের ছুটির কারণে তখন রিমান্ডের শুনানি হতে পারেনি। বুধবার আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। এছাড়াও একই অভিযোগে কালাই থেকে ৩ সেপ্টেম্বর মোশাররফ হোসেন ও ৬ সেপ্টেম্বর বাগেরহাট থেকে সাইফুল মোল্লা নামে আরো দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। জয়পুরহাট জেলায় দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র অভাবি মানুষদের ফুসলিয়ে অল্প কিছু টাকার বিনিময়ে কিডনি বিক্রি করতে প্ররোচিত করতো। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা এ পর্যন্ত ৪২ জনের কিডনি কিনেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫১৫ ঘ.