২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে উত্ত্যক্তকারীর কারাদণ্ড

কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে সিরাজগঞ্জ শহরে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 05:56 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে সিরাজগঞ্জ শহরে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল আহসান এ সাজা দেন। দণ্ডিত মির্জা রানা (২৩) শহরের ধানবান্দি মহল্লার বাসিন্দা। সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু সাঈদ জানান, মোস্তফা প্লাজার ৪র্থ তলার একটি বাসায় গিয়ে মির্জা রানা এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করে। ওই সময় ওই পরিবারের লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। রাত ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত তার বিচার হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৯ ঘ.