দিনাজপুর, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষতিপূরণের দাবিতে ডাকা আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।
জীবন ও সম্পদ রক্ষা কমিটির আহ্বানে বুধবার থেকে এই অনশন করার কথা ছিল।
জীবন ও রক্ষা কমিটির আহবায়ক ইব্রাহিম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে পেট্রোবাংলার চেয়ারম্যান এবং ভূমি প্রতিমন্ত্রী আগামী ২২ সেপ্টেম্বর ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্ধ ১৯০ কোটি টাকার চেক বিতরণ করার প্রতিশ্র"তি দেওয়ায় আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করা হয়।
কয়লা খনি এলাকার ক্ষতিগ্রস্তদের জন্য গত এপ্রিলে সরকারের বরাদ্দ করা ১৯০ কোটি টাকা আটকে রেখেছিল জেলা প্রশাসন ও বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ (বিসিএমসিএল)। এ কারণে এই অনশন কর্মসূচি দেওয়া হয়।
বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরুর পর আশেপাশের ১০টি গ্রামের আবাদী জমি বসতভিটা, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির ও ঈদগাহ মাঠ পানিতে তলিয়ে যায়।
এর ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিগ্রস্তরা গত চার বছর ধরে আন্দোলন করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১৫ ঘ.
bdnews24