২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যমন্ত্রীর দাপ্তরিক ফোন নম্বর পরিবর্তন

খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সচিবালয়স্থ দপ্তরের টেলিফোন নম্বর পরিবর্তন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2011, 10:51 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সচিবালয়স্থ দপ্তরের টেলিফোন নম্বর পরিবর্তন হয়েছে। মঙ্গলবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরিবর্তিত নতুন নম্বর হচ্ছে ৯৫৪০০১১। আগের নম্বরটি ছিল ৭১৬২২৪০। একইসঙ্গে মন্ত্রীর একান্ত সচিবের নম্বরও পরিবর্তন হয়েছে। একান্ত সচিবের নতুন নম্বর ৯৫৪০০১২। তবে মন্ত্রীর অন্যান্য টেলিফোন নন্বর অপরিবর্তিত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/১৬৪৭ ঘ.