২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুকে বেত্রাঘাতের মামলায় আসামিও শিশু

সাত বছরের এক শিশুকে বেত্রাঘাতের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমপর্ণ করে জামিন নিয়েছে নয় বছর বয়সী আরেক শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 12:41 PM

Updated : 24 Aug 2022, 03:54 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত বছরের এক শিশুকে বেত্রাঘাতের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমপর্ণ করে জামিন নিয়েছে নয় বছর বয়সী আরেক শিশু। সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মাহবুবুর রহমান বয়েস বিবেচনায় ওই শিশুর জামিন মঞ্জুর করেন। আসামির আইনজীবী মো. মোকাররম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৮ জুলাই নগরীর বাকলিয়া থানাধীন দারুল ইরশাদ মাদ্রাসার মক্তবের ছাত্রী বশুরাকে বেত্রাঘাতের অভিযোগ এনে শিক্ষক মো. রাশেদ (২৫) ও তার ছোট ভাই মোরশেদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে শিশুটির মা রোজী আক্তার। মামলার অভিযোগে মোরশেদের বয়স ১৬ বছর দেখানো হলেও প্রকৃতপক্ষে তার বয়স নয় বছরেরও কম। পরে আদালত বাদীর অভিযোগ আমলে এনে ঘটনা তদন্তের জন্য বাকলিয়া থানাকে নির্দেশ দেয়। "পুলিশ মোরশেদের বয়স ১৬ বছর উল্লেখ করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এতে মোরশেদ ও তার ভাই রাশেদকে অভিযুক্ত করা হলে আদালত দুইজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে", যোগ করেন আইনজীবী মোকররম। বিষয়টি বিবেচনায় এনে ওই শিশুকে জামিন দেয় আদালত। একই সঙ্গে তার বড় ভাই রাশেদকেও এ মামলায় জামিন দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৮৩২ ঘ.