২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

চুয়াডাঙ্গার এক গ্রামে দুই কিশোর নদীতে ডুবে প্রাণ হারিয়েছে। তারা একে অন্যের চাচাতো ভাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 06:05 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

চুয়াডাঙ্গা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার এক গ্রামে দুই কিশোর নদীতে ডুবে প্রাণ হারিয়েছে। তারা একে অন্যের চাচাতো ভাই। এরা হলো- আনারুল ইসলামের ছেলে নাইম (১১) ও আনারুলের ভাই রশিদুল ইসলামের ছেলে রেজভি (৭)। রোববার বেলা ৩টার দিকে তারা জেলার হাজরাহাটি গ্রামে মাথাভাঙ্গা নদীতে ডুবে যায়। প্রায় তিনঘণ্টা পর নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। রাত ১০টায় গ্রামের মন্ডলপাড়া কবরস্থানে লাশ দাফন করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফারুক হোসেন জানান, চতুর্থ শ্রেণীর ছাত্র নাইম ও প্রথম শ্রেণীর ছাত্র রেজভি গ্রামের নদীর তীরে দাঁড়িয়ে ছিল। হঠাৎ নদীতে পড়ে গেলে তাকে পানি থেকে তুলতে গিয়ে রেজভিও পানিতে পড়ে যায় এবং দু'জনই তলিয়ে যায় পানির নিচে। পরে বিকেলে তাদের লাশ উদ্ধার হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩২১ ঘ.