বেবী মওদুদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
কলকাতা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে আসন্ন সফরে আসছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে মমতার ঘনিষ্ট একটি সূত্র রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, পশ্চিমবঙ্গে বন্যা, আসন্ন দূর্গা পূজা এবং তিস্তার পানিবণ্টন নিয়ে 'আপত্তির' কারণে মমতা বাংলাদেশে যাচ্ছেন না।
মমতা ইতোমধ্যে চিঠি দিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বিষয়টি জানিয়েছেন বলেও উল্লেখ করেছে সূত্রটি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকা আসছেন মনমোহন।
মমতা ছাড়াও তার সঙ্গে মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাণিক সরকার, আসামের মুখ্যমন্ত্রী তরুণ গোগোই ও মিজোরামের মুখ্যমন্ত্রী লাল থানহাওলার আসার কথা ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিএম/পিসি/জেকে/১৯১০ ঘ.
bdnews24