২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক মন্ত্রী নোমান হাসপাতালে

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান অসুস্থ হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 11:49 AM

Updated : 24 Aug 2022, 03:53 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান অসুস্থ হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। নোমানের ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু জানান, শারীরিক দুর্বলতা এবং উচ্চ রক্তচাপের কারণে রোববার প্রথম প্রহরে নোমানকে চট্টগ্রাম মহানগরীর প্রবর্তক মোড়ে বেসরকারি হাসপাতাল সেন্টার ফর স্পেশালিস্ট কেয়ার অ্যান্ড রিসার্চে (সিএসসিআর) ভর্তি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বর্তমানে তার শারীরিক অবস্থা ভাল। চিকিৎসকরা আরো কয়েকদিন তাকে (নোমান) বিশ্রাম নিতে বলেছেন। সিএসসিআর ক্লিনিকে কার্ডিওলজিস্ট ডা. মো. হাসান আল মামুন ও ডা. জামাল আহমেদ এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাহতাব উদ্দিন হাসানের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন নোমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৭৪৮ ঘ.