টাঙ্গাইল, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। আহত হয়েছে চার জন।
পুলিশ জানায়, বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল-ঢাকা সড়কের সল্লায় শনিবার দুপুর ৩টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধু সেতু (পূর্ব) থানার ওসি হেলালুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে রংপুরগামী এসকে পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়। আহত চার জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৭৩৫ ঘ.
bdnews24