ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) আতিকুর রহমান অপু দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় মৌড়াইল এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জালাল হোসেন খোকা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৪/৫ জন যুবক অপুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আবদুর রব জানান, পূর্ব শত্র"তার জের ধরে তাকে ছুরিকাঘাত করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটানায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.
bdnews24