২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা ও সস্তানের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

নগরীর বাকলিয়া থানার বজ্রঘোনা এলাকা থেকে শুক্রবার সকালে এক গৃহবধূ ও তার সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2011, 04:32 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বাকলিয়া থানার বজ্রঘোনা এলাকা থেকে শুক্রবার সকালে এক গৃহবধূ ও তার সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। জান্নাতুল ফেরদৌস (২৫) ওই এলাকার মো. জসিমের স্ত্রী। এদিকে ফেরদৌসকে হত্যার অভিযোগে পুলিশ তার স্বামী মো. জসিম ও দেবর নাছিরকে গ্রেপ্তার করেছে। বাকলিয়া থানার ওসি মোস্তফা মনজুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফেরদৌসের স্বামী দাবি করছেন- সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় তার স্ত্রী ও সন্তানের মৃত্যু হয়েছে। কিন্তু ফেরদৌসের পরিবারের লোকজন অভিযোগ করছে নির্যাতনের ফলে মা ও সন্তানের মৃত্যু হয়, বলেন তিনি। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জান্নাতুল ফেরদৌসের বড় ভাই মো. বেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুক্রবার ভোরে ফেরদৌসের স্বামী জসিম ফোন করে সন্তান হওয়ার কথা জানায়। পরে আমার স্ত্রী তাদের বাসায় গিয়ে জান্নাতুল ও তার সন্তানকে মৃত দেখতে পান।" শ্বশুরবাড়ির লোকজন তার বোনের উপর প্রায়ই নির্যাতন করতো। নির্যাতনেই তার বোন ও সন্তানের মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২২০০ ঘ.