সুনামগঞ্জ, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব শত্র"তার জের ধরে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দুপক্ষের সংঘর্ষে এক জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক।
শুক্রবার সকালে উপজেলার ফেনারবাক ইউনিয়নের শরিফপুর গ্রামে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম রইছ মিয়া (৩৮)। তিনি শরিফপুর গ্রামের বাসিন্দা।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামালগঞ্জ থানার ওসি মো. গোলাম সারওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে শুক্রবার সকাল ৯টার দিকে শরিফপুর গ্রামের নুরু মেম্বার ও তার লোকজন একই গ্রামের জাফর আলীর বাড়িতে হামলা চালায়। হামলা প্রতিহত করতে গিয়ে জাফর আলীর লোকজনও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনাস্থলেই রইছ মিয়া নিহত হন।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রইচের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা সারওয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৮০৮ ঘ.
bdnews24