২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামরাঙ্গীর চরে অগ্নিদগ্ধ এক জনের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীর চরে পানির রির্জাভ ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়া আট জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2011, 09:45 AM

Updated : 24 Aug 2022, 03:52 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কামরাঙ্গীর চরে পানির রির্জাভ ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়া আট জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়েছে। কামরাঙ্গীর চর থানার ওসি মো.নাসির উল্লাহ বৃহস্পতিবার জানান, মো.নাসির (২৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে বুধবার দুপুরে মারা গেছেন। গত মঙ্গলবার কামরাঙ্গীর চরের নুরবাগের পাঁচ নম্বর গলির হাজি রফিকুল ইসলামের বাড়ির চার তলার নিচ তলায় ওই দুর্ঘটনা ঘটে। আহত বাড়ির মালিক হাজি রফিকুল ইসলাম (৬০), নজরুল ইসলাম (৩২), মো.শামীম (২৪), সুজন (২৮), জুয়েল (৩৪) জাহাঙ্গীর (৩২) ও মো.সোহেল (৩০) হাসপাতালে চিকিৎসাধীন। রির্জাভ ট্যাঙ্ক পরিষ্কার করার সময় মূল বিদ্যুতের লাইন থেকে তার টেনে একটি বাল্বে সংযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তা বিস্ফোরিত হয়। ট্যাঙ্কে গ্যাস জমে থাকায় বাল্ব বিষ্ফোরিত হয়ে রির্জাভ ট্যাঙ্কে ও আশপাশে যারা ছিলেন তারা অগ্নিদগ্ধ হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৫০২ ঘ.