২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালী জেলা সদরের মাইজদী এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2011, 04:48 AM

Updated : 24 Aug 2022, 03:52 PM

নোয়াখালী, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী জেলা সদরের মাইজদী এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে মাইজদীর হাউজিং এস্টেটের একটি বাসায় ফ্যানের সঙ্গে ঝোলানো অবস্থায় শাহানা বেগমের (২৫) লাশ উদ্ধার করা হয়। নিহতের বাবা আবুল কাশেম অভিযোগ করেছেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে। সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক জানান, মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য শাহানার স্বামী রাশেদুল আলম বাপ্পিকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১০৪১ ঘ.