২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে জামায়াতের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে জামায়াতের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2011, 09:25 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

রাজশাহী, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগরীতে জামায়াতের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগর জামায়াতের আমির আতাউর রহমানের মুক্তি উপলক্ষে সোমবার রাত ৯টার দিকে নেতা-কর্মীরা নগরীতে মিছিল বের করলে সাহেব বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। মহানগর জামায়াতের আমির আতাউর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের সহিংসতার ঘটনায় গত বছরের ফেব্র"য়ারি মাসে গ্রেপ্তার হন। সোমবার তিনি কারাগার থেকে ছাড়া পান। গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির আলী আশরাফ, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আবু বকর সিদ্দিক, সহকারী সেক্রেটারি জেনারেল সিদ্দিক হোসেন, জেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, জামায়াত কর্মী রুহুল আমিন, গিয়াস উদ্দিন, আনোয়ারুল ইসলাম, জুয়েল হোসেন এবং আইয়ুব আলী। নগরীর বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম মঙ্গলবার সাংবাদিকদের জানান, পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় নয় জনের বিরুদ্ধে মঙ্গলবার সকালে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫২২ ঘ.