২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বখাটের ছুরিকাঘাতে মাদ্রাসা ছাত্রী আহত

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নওগাঁর মান্দা উপজেলায় বখাটের ছুরিকাঘাতে এক মাদ্রাসা ছাত্রী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 03:11 PM

Updated : 24 Aug 2022, 03:51 PM

নওগাঁ, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় নওগাঁর মান্দা উপজেলায় বখাটের ছুরিকাঘাতে এক মাদ্রাসা ছাত্রী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার গভীর রাতে পরানপুর ইউনিয়নরে বান্দাইপুর গ্রামে এ হামলা হয়। আহত মেয়েটি (১৪) পরানপুর কামিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী। তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত মেয়েটি সাংবাদিকদের জানায়, মাদ্রাসায় যাতায়াতের পথে ফেটগ্রাম গ্রামের এনামুল হক (২৫) তাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। শনিবারও মদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে বিয়ের প্রস্তাব দিলে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। মেয়েটি আরো বলে, এর জের ধরে রোবরার গভীর রাতে এনামুল শয়নকক্ষের জানালা দিয়ে ধারালো অস্ত্র ঢুকিয়ে তার মাথায় আঘাত করে। মান্দা থানার ওসি আব্দুল¬¬াহ হিল জানান, এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.