মুন্সীগঞ্জ, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চালকের অনুপস্থিতিতে তার সহকারীরার বাস চালানোর চেষ্টায় এক প্রাণ গেছে এক নরসুন্দরের। সোমবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কালীবাড়ি বাস স্ট্যান্ডে ঘটেছে এই ঘটনা।
নিহত ব্যক্তির নাম রাম কৃষ্ণ (৩৫)। তিনি দোকানে কাজ করছিলেন। ওই সময় বাসটি তার দোকানে উঠে যায়। এ জন্য দায়ী হেলপার কাদের খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
টঙ্গীবাড়ি থানার উপপরিদর্শক খালিদ হোসেন সাংবাদিকদের জানান, ডি এম পরিবহনের একটি বাস যাত্রী নামানোর পর ইঞ্জিন চালু অবস্থায় চালক কোনো কাজে নিচে নামে। তখন কাদের খান চালকের আসনে বসে এক্সলেটারে চাপ দেয়। এতে বাস চলতে শুরু করে।
"হেলপার বাস থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। তখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেলুনে উঠে যায়। ওই সময় রামকৃৃষ্ণ ও তার ভাই সেলুনে কাজ করছিলো। ভাই লাফ দিয়ে সরে গেলেও রাম কৃৃষ্ণকে চাপা দিয়ে বাসটি পাশের টায়ারের দোকান ও কনফেকশনারি মাড়িয়ে পাশের পুকুরে গিয়ে পড়ে", বলেন তিনি।
বাসচাপায় ঘটনাস্থলেই মারা যান রাম কৃষ্ণ। অন্যদিকে বাস পুকুরে পড়ার আগেই কাদের লাফিয়ে পড়েন।
পুলিশ কর্মকর্তা খালিদ জানান, কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বাস চালক পলাতক।
কাদেরের বাড়ি সিরাজদিখান উপজেলার মালখানগর গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪০ ঘ.
bdnews24