২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে বাস চাপায় শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জের লৌহজংয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2011, 11:20 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

মুন্সীগঞ্জ, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের লৌহজংয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাসের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ইতি (১০) উত্তর মেদেনী মণ্ডল গ্রামের মো. ফারুক মিয়ার মেয়ে। লৌহজং থানার ওসি সুব্রত সাহা সাংবাদিকদের জানান, রোববার সকালে ঢাকা-মাওয়া মহাসড়কের উত্তর মেদেনী মণ্ডল গ্রাম এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস ইতিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে লৌহজং থানায় একটি মামলা হয়েছে বলে জানান ওসি সুব্রত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এএল/১৭১৮ ঘ.