২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

রাঙামাটির রাজস্থলী উপজেলায় বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শিশুসহ দুই জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2011, 05:28 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

রাঙামাটি, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির রাজস্থলী উপজেলায় বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শিশুসহ দুই জন। রোববার সকালে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ঝুড়জুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম চিত্রসেন তংচঙ্গা (৭১)। এলাকাবাসী জানায়, সকালে ৭/৮টি বন্য হাতির দল খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে। এ সময় জুম ক্ষেতে কাজ করতে যাওয়ার পথে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান চিত্রসেন। একই এলাকায় রীনা তংচঙ্গা নামের ছয় বছরের এক শিশু এবং ছবি তুলতে গিয়ে তাড়া খেয়ে দৈনিক পুর্বকোনের রাজস্থলী উপজেলা প্রতিনিধি মো.আজগর আলী আহত হন। রীনার অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে। রাজস্থলী থানার ওসি মো. শাহ আলম জানান, বর্তমানে ওই এলাকায় হাতির দলটি অবস্থান করায় লাশ উদ্ধার করা সম্ভব হচ্ছে না। স্থানীয় বন বিভাগকে খবর দেওয়া হয়েছে। তারা এলে হাতির দলটিকে তাড়ানোর চেষ্টা করা হবে। এদিকে হাতির আক্রমণের ভয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১১০৮ ঘ.