২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবাদত-বন্দেগিতে শবে কদর পালন

ইবাদত-বন্দেগিতে শবে কদর পালন করছে ধর্মপ্রাণ মুসলমানরা। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী, এ রাত হাজার মাসের চেয়ে উত্তম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 06:11 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইবাদত-বন্দেগিতে শবে কদর পালন করছে ধর্মপ্রাণ মুসলমানরা। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী, এ রাত হাজার মাসের চেয়ে উত্তম। শনিবার সূর্যাস্তের পরই শুরু হয়েছে লায়লাতুল কদর। ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে মসজিদে জমায়েত হয়েছেন। প্রার্থনা করছেন তারা। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী, কদরের রাতেই আল্লাহ হযরত মুহাম্মদ (স.)- এর মাধ্যমে ধর্মগ্রন্থ পবিত্র কুরআন নাজিল শুরু করেন। সংযম সাধনার মাস রমজানের ২৬ তারিখ দিবাগত রাতে এ শবে কদর পালন হয়ে থাকে। ধর্মপ্রাণ মুসলমানরা আল¬াহর নৈকট্য ও ক্ষমা লাভের জন্য ইবাদত-বন্দেগির মাধ্যমে এ রাতটি অতিবাহিত করে। ইসলাম ধর্মে বলা হয়েছে, লাইলাতুল কদরের রাতে ইবাদত করে অন্যান্য সময়ের এক হাজার রাতের চেয়ে বেশি পুণ্য লাভ সম্ভব। লাইলাতুল কদর উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানী ঢাকা ও দেশের সর্বত্রই মসজিদে মসজিদে মিলাদ মাহফিল এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। বায়তুল মোকাররম মসজিদে শনিবার রাত থেকে তিলাওয়াত, হামদ, নাত, আলোচনা, মিলাদ ও মোনাজাত হচ্ছে। বাদ ফজর হবে আখেরি মোনাজাত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১২০৫ ঘ.