২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

রাজধানীর মতিঝিল শাপলা চত্ত্বর এলাকায় বাসের ধাক্কায় সাবেক এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2011, 12:15 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মতিঝিল শাপলা চত্ত্বর এলাকায় বাসের ধাক্কায় সাবেক এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত শহীদুল হক (৬০) বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা। তিনি মতিঝিলে বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে জানান, সকালে শাপলা চত্ত্বর এলাকায় রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে ৬ নম্বর একটি বাস শহীদুলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পথচারীরা শহীদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাড়িটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে এসআই জানান। শহীদুলের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/আরএ/১৮১৩ ঘ.