২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুবার্ষিকীতে স্মরণ আইভি রহমানকে

কবরে ফুল, মিলাদ ও মোনাজাতের মধ্য দিয়ে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 03:22 PM

Updated : 24 Aug 2022, 03:49 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কবরে ফুল, মিলাদ ও মোনাজাতের মধ্য দিয়ে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আহত হন আইভি রহমান। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট তিনি মারা যান। আইভি রহমান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী। মৃত্যুবার্ষিকীতে সন্ধ্যায় বঙ্গভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সকালে বনানীতে স্ত্রীর কবরে ফুল দেন জিল্লুর রহমানসহ পরিবারের সদস্যরা। তার আত্মার শান্তি চেয়ে বিশেষ মোনাজাতও হয়। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব এম সালাউদ্দিন মিয়াজী প্রয়াতের কবরে ফুল দেন। জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ফুল দেন আইভি রহমানের কবরে। তোফায়েল আহমদ, সুরঞ্জিত সেনগুপ্ত, ওবায়দুল কাদের, মহীউদ্দীন খান আলমগীরও সেখানে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১২০ ঘ.