২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে মটর সাইকেল চাপায় শিশুর মৃত্যু

শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় মটর সাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 09:25 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

শরীয়তপুর, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় মটর সাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে চরভাগা ইউনিয়নের মালতকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মালা (৪) মালতকান্দি গ্রামের ইব্রাহীম হাওলাদারের মেয়ে। উপজেলার সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক সাংবাদিকদের জানান, বাড়ির কাছে রাস্তায় খেলা করার সময় পেছন দিক থেকে একটি মটর সাইকেল মালাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থালেই মালার মৃত্যু হয়। মটর সাইকেল চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৫২২ ঘ.