২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে উত্ত্যক্তকারীর কারাদণ্ড

কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এক যুবককে আট মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2011, 09:20 AM

Updated : 24 Aug 2022, 03:49 PM

গোপালগঞ্জ, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এক যুবককে আট মাস কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ রায়হান এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত কবির শেখ (৩০) উপজেলার লোহাইড় গ্রামের বাসিন্দা। মুকসুদপুর থানার ওসি মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, উপজেলার আইকদিয়া গ্রামের বাসিন্দা এক ছাত্রীকে কলেজে যাওয়া আসার পথে অনেক দিন ধরে উত্ত্যক্ত করে আসছিল কবির। ওই শিক্ষার্থী মঙ্গলবার দুপুরে মুকসুদপুর থানায় একটি অভিযোগ করেন। পুলিশ বিকালে কবিরকে তার বাড়ি থেকে আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে সাজা দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৫১৮ ঘ.