২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে হামলায় যুবদল নেতার মৃত্যু

নরসিংদী সদর উপজেলায় এক যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 01:22 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

নরসিংদী, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর উপজেলায় এক যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার বিকালে আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামে এ ঘটনায় নিহত রাজা মিয়া (৩৫) ইউনিয়ন যুবদলের কর্মী। তিনি নেকজানপুরের প্রয়াত আব্দুল গনি মিয়ার ছেলে। নিহতের চাচা মাজু মিয়া জানান, বিকালে আলোকবালী বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিতে তিনি ও রাজা একটি ইঞ্জিন চালিত নৌকায় যাচ্ছিলেন। পথে একটি ঘাটে নৌকা থেকে কয়েকজন যাত্রী নামানোর সময় স্থানীয় ইউপি সদস্য আব্দুর মতিনের নেতৃত্বে একদল যুবক রাজাকে কুপিয়ে মারাতœক জখম করে। তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সদর মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯২০ ঘ.