২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাপের ছোবলে স্কুলছাত্রের মৃত্যু

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে সাপের ছোবলে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 04:08 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

সাতক্ষীরা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে সাপের ছোবলে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার গভীর রাতে আশিকুর রহমানকে (১১) সাপে কাটে। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। আশিকুর রহমান কাদাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। ওই গ্রামের প্রয়াত রেজাউল সরদারের ছেলে। আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম জানান, প্রায় এক মাস ধরে কাদাকাটি গ্রামের প্রায় সব বাড়িতেই বন্যার পানি রয়েছে। আশিকদের বাড়িতেও পানি ওঠে। পানিতেই তারা বসবাস করছিল। আশিকের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, ঘরে ঘুমন্ত অবস্থায় আশিককে একটি বিষাক্ত সাপ ছোবল দেয়। এরপর তাকে স্থানীয় ওঝা দিয়ে ঝারফুঁক এবং ডাক্তার দিয়ে চিকিৎসা করানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.