গোপালগঞ্জ, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গির্জায় বোমা হামলার মামলায় দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার গোপালগঞ্জের অতিরিক্ত বিচার বিভাগীয় হাকিম গাজী জামসেদুল আলম এ আদেশ দেন।
এরা হলেন হান্নান ওরফে ছাব্বির ও শেখ ফরিদ।
মামলার নথি থেকে জানা যায়, ২০০১ সালের ৩ জুন বানিয়ারচর গির্জায় বোমা হামলায় প্রার্থনারত ১০ খ্রিস্টান যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন মুকসুদপুর থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দু'টি মামলা দায়ের করা হয়।
এ মামলার পরবর্তী শুনানির দিন আগামী ২২ অগাস্ট ধার্য করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫২ ঘ.
bdnews24