২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আসছেন ইউএনএফপিএর নির্বাহী পরিচালক

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ড. বাবাটুন্ডে ওসেটিমেহিন তিন দিনের সফরে বুধবার বাংলাদেশে আসছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2011, 05:33 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ড. বাবাটুন্ডে ওসেটিমেহিন তিন দিনের সফরে বুধবার বাংলাদেশে আসছেন। এই সফরে তিনি মাতৃ ও শিশুমৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন বলে ইউএনএফপিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। চলতি বছরের জানুয়ারিতে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেওয়ার পর বাংলাদেশে এটিই তার প্রথম সফর। এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে। এছাড়া সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সুশীল সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধি এবং বাংলাদেশের উন্নয়ন অংশীদারদের সঙ্গেও মত বিনিময় করবেন বাবাটুন্ডে। স্বাস্থ্যমন্ত্রী এএফএম রাহুল হককে সঙ্গে নিয়ে মৌলভীবাজারে মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক একটি প্রকল্প পরিদর্শন করবেন ইউএনএফপিএর নির্বাহী পরিচালক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/২৩৩১ ঘ.