চট্টগ্রাম, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে চট্টগ্রামে মধুবন বেকারি অ্যান্ড কনফেকশনারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে অভিযান শেষে চট্টগ্রাম সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট আবদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন এবং মেয়াদোর্ত্তীণ পণ্য বিক্রির অপরাধে নগরীর দামপাড়ায় মধুবন বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া পতেঙ্গা থানাধীন স্টিলমিল বাজারে মূল্য তালিকা না থাকা এবং বেশি দামে বিক্রির অপরাধে আরো আটটি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জোবায়ের আহমেদ অভিযানে নেতৃত্ব দেন। দুটি অভিযানেই সহায়তা করেন র্যাব, পুলিশ ও বিএসটিআই কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/এএল/২১১২ ঘ.
bdnews24