২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে অস্ত্র-গুলি উদ্ধার

খাগড়াছড়ির দিঘীনালা থেকে ২১৮ রাউন্ড গুলিসহ ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2011, 01:30 PM

Updated : 24 Aug 2022, 03:45 PM

খাগড়াছড়ি, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির দিঘীনালা থেকে ২১৮ রাউন্ড গুলিসহ ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রোববার বিকাল সাড়ে ৩টার দিকে যৌথ বাহিনীর অভিযানে উপজেলার রূপচন্দ্র কারবারি পাড়ার দীপুভূষণ চাকমার বাড়ি থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। দীঘিনালা থানার ওসি আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীপুর বাড়ি থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুইটি এলএমজি, চারটি পিস্তল, ২০৮ রাউন্ড গুলি, তিনটি হাতবোমা ও ছয়টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। দীপু পলাতক বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯২৬ ঘ.