২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে বাস থেকে অস্ত্র উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর সড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। তবে এতে জড়িত কাউকে সনাক্ত করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2011, 09:54 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

মেহেরপুর, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের মুজিবনগর সড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। তবে এতে জড়িত কাউকে সনাক্ত করা যায়নি। শুক্রবার সকালে র‌্যাব-৬ এর গাংনী ফাঁড়ির সদস্যরা ওই অস্ত্র দুটি উদ্ধার করে। র‌্যাকের মেহেরপুর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন হাসনাত সাংবাদিকদের জানান, মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কাছে মুজিবনগর থেকে মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বাসের মালামাল রাখার স্থান থেকে বস্তায় মোড়ানো অবস্থায় দুটি শাটার গান (এলজি) উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, অস্ত্রগুলো মুজিবনগর থেকে মেহেরপুরের কোনো সন্ত্রাসী বাহিনীর কাছে বিক্রি করতে নিয়ে যাওয়া হচ্ছিলো। তবে অস্ত্রের মালিককে পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাসযাত্রী বলেন, র‌্যাব সদস্যরা কোনো যাত্রীর শরীর তল্লাশি বা কোনো যাত্রীর সন্ধান না করে সরাসরি বাঙ্কারের নির্দিষ্ট স্থানে হাত দিয়ে অস্ত্র দুটি নিয়ে নেমে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫৪৭ ঘ.