২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শত বছর পুরনো সিন্দুক মিললো সুনামগঞ্জের জমিদার বাড়িতে

সুনামগঞ্জে শতাধিক বছরের পুরানো জমিদার বাড়ির তালাবদ্ধ ঘর থেকে দুটি সিন্দুক উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2011, 09:31 AM

Updated : 24 Aug 2022, 03:45 PM

সুনামগঞ্জ, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জে শতাধিক বছরের পুরানো জমিদার বাড়ির তালাবদ্ধ ঘর থেকে দুটি সিন্দুক উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে শহরের কাজিরপয়েন্টে গৌড়িপুর জমিদার বাড়ি থেকে নির্বাহী হাকিম ও পুলিশের উপস্থিতিতে এগুলো উদ্ধার করা হয়। জেলা প্রশাসনের অধীনে থাকা শত বছরের পুরানো গৌড়িপুর জমিদার বাড়িটি ভেঙে বিয়াম ল্যাবরেটরি স্কুলের ভবন নির্মাণ করা হবে। এজন্য অনেক দিন ধরে তালাবদ্ধ জমিদার বাড়ির কাচারিঘরের দরজা ভাঙা হয়। উদ্ধারকারী দলের প্রধান নির্বাহী হাকিম কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তালাবদ্ধ ঘর থেকে দুটি সিন্দুক ও পানির পাম্পের মতো দেখতে একটি যন্ত্র পাওয়া যায়। তবে সিন্ধুকের ভেতরে কিছু পাওয়া যায়নি।" পুরানো জমিদারবাড়ির ঘর ভেঙ্গে উদ্ধার করা সিন্দুক ও পানির পাম্প দেখতে শত শত মানুষ ওই এলাকাতে ভিড় জমায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫২৫ ঘ.