২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে অস্ত্রসহ তরুণ আটক

লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকা থেকে একটি ওয়ান শুটারগানসহ হারুন মিয়া নামে (১৮) এক তরুণকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2011, 10:20 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

লালমনিরহাট, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাট রেলওয়ে স্টেশন এলাকা থেকে একটি ওয়ান শুটারগানসহ হারুন মিয়া নামে (১৮) এক তরুণকে আটক করেছে র‌্যাব। বুধবার রাত সাড়ে ১১টার দিকে হারুনকে আটক করা হয়। হারুন শহরের ওয়ারলেছ কলোনী এলাকার প্রয়াত নায়েব আলীর ছেলে। লালমনিরহাট সদর থানার ওসি জমির উদ্দিন জানান, র‌্যাব-৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হারুনকে অস্ত্রসহ হাতেনাতে আটক করে। এ সময় তার অপর সঙ্গী দোয়েল মিয়া পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন জানিয়েছে, স্টেশন এলাকায় অস্ত্রটি বিক্রির চেষ্টা করছিল। এ ব্যাপারে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৬০৮ ঘ.