বরগুনা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিনি মজুদের অভিযোগে বরগুনা শহরের এক ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতো বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম শহরের কাজী নজরুল ইসলাম সড়কের পল্লব স্টোরের মালিক অর্জুন সরকারকে এ জরিমানা করেন।
কামরুল ইসলাম জানান, অজুর্নের গুদামে ৭০ বস্তা চিনি মজুদ রাখা ছিল। এজন্য তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তবে অর্জুন তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেছেন।
উদ্ধার করা চিনি ডিলারদের মাধ্যমে খুচরা বিক্রেতাদের পাইকারি দরে সরবরাহ করা হয়েছে বলে জানান কামরুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৪২ ঘ.
bdnews24