ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহুল প্রচারিত সাময়িকী 'টাইম' বিশ্বের নারী নেতৃবৃন্দের যে তালিকা করেছে, তাতে সপ্তম স্থানে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বর্তমান বিশ্বের ১২ নারী রাষ্ট্রপ্রধানের এ তালিকায় প্রথমেই উল্লেখ করা হয়েছে থাইল্যান্ডের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার কথা।
ইংলাকের পরের স্থানগুলোতে রয়েছেন যথাক্রমে- জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল, আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্তিনা ফার্নান্দেজ দি কার্শনার, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড, লাইবেরিয়ার প্রেসিডেন্ট অ্যালেন জনসন সিরলিফ।
হাসিনার পর তালিকায় যাদের নাম রয়েছে, তারা হলেন- আইসল্যান্ডের প্রধানমন্ত্রী জোহানা সিগার্ডারডটির, কোস্টারিকার প্রেসিডেন্ট লরা সিনচিলা, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট তারজা হ্যালোনেন, লিথুনিয়ার প্রেসিডেন্ট দালিয়া গ্রেবস্কাইত এবং ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কামলা পার্সাড-বিসেসার।
শেখ হাসিনা সম্পর্কে টাইম বলেছে, বার বার ঝুঁকির মধ্যে পড়েও বেঁচে ফিরে এসেছেন বাংলাদেশের এই নেত্রী। ১৯৭৫ সালের বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং ২০০৪ সালে গ্রেনেড হামলা থেকে হাসিনার বেঁচে যাওয়ার ঘটনাগুলোও তুলে ধরেছে সাময়িকীটি।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ২০০৯ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এর আগে ১৯৯৫ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত সরকারপ্রধানের দায়িত্ব পালন করেন তিনি।
শেখ হাসিনার জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
bdnews24