২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বেতনের দাবিতে সাভারে বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে সাভারের পৌর এলাকায় কোরিয়ান মালিকানাধীন একটি তৈরি পোশাক কারখানায় বিক্ষোভ করেছে শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

সাভার, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতনের দাবিতে সাভারের পৌর এলাকায় কোরিয়ান মালিকানাধীন একটি তৈরি পোশাক কারখানায় বিক্ষোভ করেছে শ্রমিকরা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার দুপুর থেকে বিকাল ৪টা পর্যন্ত আড়াপাড়ার বিনোদবাইদ মহল্লায় উরি এ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। পরে শ্রমিকরা কর্তৃপক্ষের আশ্বাসে কাজে যোগ দেয়। কারখানার কয়েক শ্রমিক সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, কারখানা কর্তৃপক্ষ জুলাই মাসের বকেয়া বেতন-ভাতা দেওয়া নিয়ে টালবাহানা করছে। এরমধ্যে আবার চলতি মাসের বেতন ও ঈদ বোনাস রয়েই গেছে। বৃহস্পতিবারের মধ্যে বকেয়া বেতন-ভাতা না দিলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে শ্রমিকরা। শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিদর্শক আব্দুল বাতেন খান জানান, কারখানার ব্যবস্থাপনা পরিচালক বৃহস্পতিবার জুলাই মাসের বেতন, ১৮ অগাস্ট ওভারটাইমের বেতন এবং ঈদের আগে কারখানা বন্ধের দিন ঈদ বোনাসসহ চলতি মাসের অর্ধেক বেতন দেয়ার আশ্বাস দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৯৪৮ ঘ.