২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে অটোচালক খুন

ঠাকুরগাঁওয়ে আজাহার আলী (৫০) নামে একজন অটোরিকশা (ইজিবাইক) চালককে খুন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 12:15 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

ঠাকুরগাঁও, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ে আজাহার আলী (৫০) নামে একজন অটোরিকশা (ইজিবাইক) চালককে খুন করা হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার গৌরীপুর গ্রামের বলাকা উদ্যান থেকে আজাহারের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত আজাহার দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামের বাসিন্দা। সদর থানার ওসি গোপাল চক্রবর্তী সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে কয়েক দুস্কৃতকারী বীরগঞ্জ থেকে আজাহারের অটোরিকশা ভাড়া নিয়ে বলাকা উদ্যানে আসে। সেখানেই তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যার করা হয় বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। দুষ্কৃতকারীরা আজহারের অটোরিকশা ও মোবাইল সেট নিয়ে গেছে। ওসি জানান, এ বিষয়ে সদর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৮১০ ঘ.