ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তাদের ঈদুল ফিতরের উৎসব ভাতার সরকারি অংশের টাকা ব্যাংকে পাঠানো হয়েছে। ১৮ অগাস্ট পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে এ টাকা তোলা যাবে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে উৎসব ভাতার চেক হস্তান্তর করা হয়েছে।
যে সব শিক্ষক-কর্মচারী জুন ও জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারেননি, তারাও ১৮ আগস্টের মধ্যে তা তুলতে পারবেন।
চলতি অগাস্ট মাসের বেতন-ভাতা ছাড়করণের কাজ প্রক্রিয়াধীন আছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৪০৭ ঘ.
bdnews24