২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দেয়াল চাপায় নিহত ১

গাজীপুরে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে চার জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2011, 05:48 AM

Updated : 24 Aug 2022, 03:44 PM

গাজীপুর, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে চার জন। কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের সিনাবহ গ্রামে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়। নিহতের নাম হালিমা বেগম (৫৬)। আহতরা হলেন- হালিমার স্বামী কামাল হোসেন (৬২), মেয়ে পিংকি (২২), নাতনী মারিয়া (২) ও নাতি রোহান (১০)। তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিনাবহ গ্রামের আবু সাইদ জনি সাংবাদিকদের বলেন, টানা বর্ষণের কারণে পানিতে ভিজে রাত পৌনে ১২টার দিকে কামালের মাটির ঘরের দেয়াল ধসে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় সবাই চাপা পড়েন। মৌচাক ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মান্নান বলেন, প্রতিবেশীরা পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে হালিমা মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৪০ ঘ.