খুলনা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের মাওলানা ভাসানী বিদ্যাপীঠের দশম শ্রেণীর এক ছাত্রীকে জবাই করে হত্যা করা হয়েছে।
নিহতের নাম ফাতেমা আক্তার মৌ (১৫)। মঙ্গলবার সন্ধ্যায় খালিশপুর হাউজিং নতুন কলোনির একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
খালিশপুর থানার ওসি মো. শাহবুদ্দিন আজাদ জানান, মৌর বাবা খালিশপুর জুট মিলের শ্রমিক জয়নাল আবেদীন তার ছোট ছেলে লিমনকে নিয়ে আত্মীয়ের বাড়ি বেড়াতে যান।
সন্ধ্যার দিকে বাসায় ফিরে মৌকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা।
ওসি জানান, মেয়েটিকে নির্যাতনের পর জবাই করে হত্যা করা হয়।
মৌয়ের মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/০১৪২ ঘ.
bdnews24