২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বিরুদ্ধে মামলা: চট্টগ্রামে বিএনপির সমাবেশ

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে সমাবেশ করেছে নগর বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 04:50 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

চট্টগ্রাম, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে সমাবেশ করেছে নগর বিএনপি। মঙ্গলবার বিকালে নগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এ সমাবশে হয় নগরীর পাঁচলাইশ মোড়ে। এর আগে প্রবর্তক মোড় থেকে পাঁচলাইশ মোড় পর্যন্ত মিছিল করে বিএনপি নেতা-কর্মীরা। নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে নগর কমিটির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন বলেন, "খালেদা জিয়ার মঈনুল রোডের বাসভবন দখলের পর এখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে গঠিত জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মূল্যবান জমি দখল করতে চায় সরকার।" জিয়া চ্যারিটেবল ট্রাস্ট্রের নামে জমি কেনায় আর্থিক অনিময়ের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে সোমবার মামলা দুর্নীতি দমন কমিশন। সাবকে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর ঢাকা সেনানিবাসের শহীদ মঈনুল সড়কে ১৯৮১ সালের ৮ জুলাই এক টাকায় আট বিঘা আয়তনের একটি বাড়ি ইজারা দেওয়া হয় খালেদাকে। গত বছরের ১৩ জুলাই খালেদাকে ওই বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয়। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ মিয়া ভোলা, এমএ আজিজ, কাজী বেলাল, এসএম সাইফুল আলম, নগর ছাত্রদল সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক আহমেদুল আলম চৌধুরী রাসেল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২২৩৭ ঘ.