২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানিসম্পদ মন্ত্রণালয়ে ২ পদে পরীক্ষার সময় প্রকাশ

পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের সময়সূচি ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 03:34 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের সময়সূচি ঘোষণা করা হয়েছে। তৃতীয় শ্রেণীর সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী পদে আগামী ১৯ অগাস্ট লিখিত পরীক্ষা নেওয়া হবে। ঢাকায় মিরপুর দারুস সালাম সড়কের বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ওইদিন সকাল ১১টায় লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরদিন ২০ অগাস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল ব্যবহারিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকার গুলশান ১ নম্বর সেকশনের ২৩/সি সড়কের ৬ নম্বর বাড়িতে (সেন্টার ফর এনভায়রনমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস-সিইজিআইএস)। সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ অগাস্ট। এছাড়া চতুর্থ শ্রেনীর পদ এমএলএসএস-এর মৌখিক পরীক্ষা হবে ২৩ থেকে ২৫ অগাস্ট। পানিসম্পদ মন্ত্রণালয়ে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১৩১ ঘ.