২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলন হত্যা: চার পুলিশের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পিটুনিতে সামছুদ্দিন মিলন হত্যার ঘটনায় চার পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

নোয়াখালী, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পিটুনিতে সামছুদ্দিন মিলন হত্যার ঘটনায় চার পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মাহবুবুর রশীদের নেত্বত্বে তিন সদস্যের তদন্ত কমিটি মঙ্গলবার পুলিশ সুপারিনটেনডেন্টের (এসপি) কাছে প্রতিবেদন জমা দিয়েছে। ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. রফিক উল্লাহ, উপ-পরিদর্শক (এসআই) আকরাম উদ্দিন শেখ, কনস্টেবল আবদুর রহিম ও হেমারঞ্জন চাকমার বিরুদ্ধে। মিলন হত্যার সময় তাদের দায়িত্বে অবহেলার অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। সোমবার রাতে পুলিশ সুপারকে রিপোর্টের খসড়া সম্পর্কে জানানো হয়েছিল। মঙ্গলবার কোম্পানীগঞ্জ এসে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) বিশ্বাস আফজাল হোসেন সাংবাদিকদের বলেন, তদন্ত রিপোর্টের আলোকে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মিলনের মায়ের করা মামলাটিরও যথাযথ তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। এদিকে নোয়াখালীর এসপি হারুন উর রশীদ হাযারী সাংবাদিকদের বলেন, "তদন্ত রিপোর্ট পেয়েছি। এর আলোকে ব্যবস্থা নেওয়া হবে।" গত ২৭ জুলাই কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে আলাদা ঘটনায় গণপিটুনিতে ছয়জন নিহত হয় বলে দাবি করেছিল পুলিশ। এর মধ্যে রহিমার টেক এলাকায় যে তিনজনের মৃত্যুর কথা বলা হয়েছিল, শামছুদ্দিন মিলন (১৬) তাদেরই একজন। গণপিটুনিতে ছয়জনের নিহত হওয়া, ডাকাতি ও অস্ত্র উদ্ধারের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছে। এছাড়া মিলনের মা কহিনুর বেগমের দায়ের করা মামলাটি সোমবার রাতে কোম্পানীগঞ্জ থানায় নথিভুক্ত করা হয়েছে। কহিনুর বেগমের মামলায় কোম্পানীগঞ্জ থানার পুলিশ, স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্য ও এক নারী সদস্যের স্বামীকে আসামি করা হয়। মিলনকে পিটিয়ে হত্যা করার ঘটনার সময় মোবাইলে ধারণ করা ভিডিও রোববার একটি টেলিভিশনে স