২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ৫৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

বরিশাল নগরীতে মুরগীর খাবার বোঝাই ট্রাক থেকে ৫৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 11:17 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

বরিশাল, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীতে মুরগীর খাবার বোঝাই ট্রাক থেকে ৫৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে লঞ্চঘাট এলাকা থেকে পুলিশ চালকসহ ট্রাকটি আটক করে। ট্রাকচালক বাবুল রহমানের (৪৫) বাড়ি ঝিনাইদহের কালিগঞ্জে। কোতয়ালী মডেল থানার ওসি শাহিদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নগরীর লঞ্চঘাট এলাকায় ট্রাকটি আটক করে। ট্রাকে তল্লাশি চালিয়ে ৯ টি বস্তায় ৫৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৭১০ ঘ.