দিনাজপুর, অগাস্ট ০৯ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় চালককে হত্যা করে অটোরিক্সা নিয়ে গেছে ছিনতাইকারীরা।
মঙ্গলবার সকাল ৯টার দিকে আজাহার আলী রাজা (৪২) নামের ওই অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বীরগঞ্জের বলরামপুর গ্রামের গুলু শেখের ছেলে।
বীরগঞ্জ থানার ওসি আনিসুর রহমান জানান, আজহার সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বীরগঞ্জ পৌর শহরের তাজমহল মোড় থেকে ৪-৫ জন যাত্রী নিয়ে ঠাকুরগাঁও রওয়ানা হয়। রাতে সে আর ফেরেনি।
বীরগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদরের খোচাবাড়ী এলাকার কুমিল
bdnews24