২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় গণ পিটুনিতে নিহত হয়েছে এক যুবক। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2011, 10:20 AM

Updated : 24 Aug 2022, 03:43 PM

চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় গণ পিটুনিতে নিহত হয়েছে এক যুবক। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, সোমবার রাতে পৌর এলাকার হরিপুর মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত সুমন কুমার ঘোষ (৩২) সদর উপজেলা গোবরাতলা ইউনিয়নের মহিপুর গ্রামের বিজয় ঘোষের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, সুমনের সঙ্গে হরিপুর মহল্লার একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো। সুমন সোমবার রাত ৮টার দিকে এক জোড়া শাঁখা ও সিঁদুর নিয়ে ওই মেয়েটির বাড়ি যায়। মেয়েটির ঘরে ঢুকে দরজা বন্ধ করে জোরপূর্বক তার সিঁথিতে সিঁদুর দিতে যায়। এসময় মেয়েটির চিৎকার শুনে তার পরিবারের সদস্য ও প্রতিবেশিরা এসে দরজা ভেঙ্গে সুমনকে বের করে বেধড়ক পেটায়। এতে সুমন গুরুতর আহত হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসআই জানান, সুমনের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সুমনের নিহতের পিতা বিজয় ঘোষ ওই মেয়ে, তার ভাই ও মাসহ কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ পৌর এলাকার দ্বারিয়াপুর থেকে মঙ্গলবার ভোরে মেয়েটির ভাইকে গ্রেপ্তার করেছে। এ মামলায় অভিযুক্ত অপর আসামিরা পলাতক রয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহিদ হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬২০ ঘ.